যোদ্ধা ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রেরণের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের ওয়েব টিম। বিগত বছরগুলোর মতো এবারও ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকন্যার জন্মদিনকে কেন্দ্র করে ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন চালু করেছে ওয়েব টিম। ওয়েব টিমের পক্ষ থেকে দেওয়া এক পোস্টে লেখা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদলে যাওয়া বাংলাদেশের ছাত্র, তরুণ, যুবক, মধ্যবয়সী, বৃদ্ধ মানুষ সবাই যার যার যায়গা থেকে দেশের জন্য তাঁর অসামান্য অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিও বার্তা প্রেরণ করুন।’ গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাকসিনে শেখ হাসিনার ভূমিকা, বিদ্যুৎ সুবিধা, আশ্রয়ণ প্রকল্পসহ নিজ নিজ এলাকার জীবনমান উন্নয়নে নির্মিত বিভিন্ন স্থাপনা নিয়ে ভিডিও চিত্র ধারণ করে যে কেউ প্রধানমন্ত্রীকে ভিডিও শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন বলে জানায় আওয়ামী লীগের ওয়েব টিম। ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন, বিগত কয়েক বছর ধরেই আমরা এই আয়োজন করে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে যে কেউ এই ভিডিও বার্তা প্রেরণ করতে পারেন, যা আমরা প্রচার করব আমাদের অফিসিয়াল প্লাটফর্মগুলোতে। ভিডিও পাঠানোর নিয়মাবলীতে লেখা রয়েছে, ভিডিও’র ফরম্যাট হতে হবে এমপিফোর, এমওভি বা এমটিএস। ভিডিও’র ফ্রেম সাইজ ৭২০ পি থেকে ফোরকে। আর দুই থেকে পাঁচ মিনিট হবে ভিডিও’র দৈর্ঘ্য। প্রত্যেকে এক বা একাধিক বিষয়েও ভিডিও পাঠাতে পারবেন। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ভিডিও পাঠাতে হবে। ভিডিও প্রেরণ করতে পারবেন যে কোনো ড্রাইভ’র ওপেন লিঙ্ক কপি করে অথবা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে +৮৮০১৩১২-১১১৯৭১ এই নম্বরে। এ ছাড়াও ভিডিও’র ড্রাইভ-লিঙ্ক মেইল করতে পারেন opinion@albd.org এই মেইলে। ওয়েব টিমের পক্ষ থেকে জানানো হয়, ভিডিওতে অবশ্যই ‘Thank You PM ’ অথবা ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী’ উল্লেখ করতে হবে।
এমন আরো সংবাদ

নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। এ সময় সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
প্রকাশিত: রবিবার, এপ্রিল ১২, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ

কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে: শিক্ষামন্ত্রী
প্রকাশিত: বুধবার, এপ্রিল ৮, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ

শব্দের মারপ্যাঁচ দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে: পার্থ
প্রকাশিত: সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ

কাজাখস্তান থেকে ১ লাখ টন ডিজেল, সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি আসছে
প্রকাশিত: রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ