প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত
যোদ্ধা ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সকালে এ সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সভায় মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এটি নতুন সরকারের গঠনের পর মন্ত্রিপরিষদের একটি গুরুত্বপূর্ণ সভা। সভায় জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের অগ্রাধিকার কার্যক্রম, অর্থনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবা নিশ্চিতকরণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর এটি মন্ত্রিপরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক।
সভা শেষে প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতী ব্যক্তিদের হাতে পদক তুলে দেন।



