দেশ

কাজাখস্তান থেকে ১ লাখ টন ডিজেল, সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি আসছে

যোদ্ধা ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে ১ লাখ টন পরিশোধিত ডিজেল এবং সিঙ্গাপুর থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে যাচ্ছে সরকার।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ৭৫.০৬ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল এবং সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অনুমোদনের বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।

কাজাখস্তানের ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি’ থেকে আন্তর্জাতিক বাজারদরের অর্ধেকেরও কম দামে এই তেল আমদানি করছে সরকার। কোম্পানিটি থেকে ৫ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব থাকলেও ক্রয় কমিটি আপাতত ১ লাখ টন আমদানির অনুমোদন দিয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button