দেশ

নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। এ সময় সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

যোদ্ধা ডেস্কঃ নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। এ সময় সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবের স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। শনিবার নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করে।

গেজেট অনুযায়ী, ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল। অন্যদিকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বিজয়ী হয়েছিলেন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এমন আরো সংবাদ

Back to top button