যোদ্ধা ডেস্কঃ ভারত ও শ্রীলংকার নৌমন্ত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।গতকাল ১৭ অক্টোবর ২০২৩ ভারতের মুম্বাইয়ে “গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সমিট-২০২৩” এ অংশগ্রহণকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ভারতের পোর্ট, শিপিং এন্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের মন্ত্রী শ্রী সর্বানন্দ সনোয়াল, প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর এবং শ্রীলঙ্কার বন্দর, শিপিং ও বিমান চলাচল মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়ও করেন বলে ইনকিলাবকে জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।
এমন আরো সংবাদ

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন এখনই দেশে ফিরে আসুন: হাসিনার উদ্দেশ্যে ড. আসিফ নজরুল
প্রকাশিত: রবিবার, জুলাই ১২, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেয়ার আমন্ত্রণ
প্রকাশিত: মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ

