দেশ

দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন

যোদ্ধা ডেস্কঃ জুলাই বিপ্লবের পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।জুলাই গণ-অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে আজ। এ উপলক্ষে অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো-এর আয়োজন করা হবে।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদ্বোধন করা হবে।

এমন আরো সংবাদ

Back to top button