দেশ

৫ আগস্ট সব পক্ষকে নিয়ে উন্মোচন হবে জুলাই ঘোষণাপত্র : প্রেস উইং

যোদ্ধা ডেস্কঃ গণআন্দোলন ও অন্তর্বর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব পক্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে ধরা হচ্ছে ৫ আগস্টকে। এদিন জাতির সামনে উপস্থাপন করা হবে বহু প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে এবং এটি উপস্থাপন করা হবে সব পক্ষের সম্মিলিত উপস্থিতিতে।

শনিবার (২ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সরকারি বার্তায় জানানো হয়, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জাতীয়ভাবে উপস্থাপন করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’, যার খসড়া ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এতে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষই উপস্থিত থাকবে বলে নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার।

এখন পর্যন্ত ঘোষণাপত্রের বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি। তবে প্রেস উইং বলেছে, বিষয়বস্তু এবং অনুষ্ঠানের প্রক্রিয়া শিগগিরই বিস্তারিতভাবে জানানো হবে।

এমন আরো সংবাদ

Back to top button