দেশ

জুলাই সনদের ভিত্তিতেই হবে আগামী নির্বাচন : নাহিদ ইসলাম

যোদ্ধা ডেস্কঃ মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করবেন।

গতকাল শনিবার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র’ অবশ্যই সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে উল্লেখ করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে হবে। তিনি বলেন, আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে। গতকাল রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা জেনেছি, আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। ওইদিনের মধ্যেই জুলাই সনদ প্রকাশের দাবি জানিয়ে আসছি আমরা। তবে ঐকমত্য কমিশন এখনো নোট অব ডিসেন্ট সম্পর্কিত বিষয়গুলোর সমাধান জানায়নি।

এনসিপির আহ্বায়ক বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের সুরাহা করা আমাদের এবং দেশবাসীর দাবি।
রোববার ঢাকায় এইচএসসি পরীক্ষা ও ছাত্রদলের কর্মসূচি রয়েছে উল্লেখ করে তিনি জানান, একই এলাকায় দুটি কর্মসূচি থাকায় ভোগান্তি হতে পারে। এজন্য তারা দুঃখ প্রকাশ করছেন। ছাত্রদল কর্মসূচির স্থান পরিবর্তন করায় তাদের ধন্যবাদ জানান নাহিদ।

এমন আরো সংবাদ

Back to top button